বিশেষ প্রতিনিধি।। সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল ২৪ এর আঞ্চলিক প্রধান প্রতিবেদক খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার স্মরণসভায় বক্তারা বলেন, খুলনার সাংবাদিকতার জগতে দিকপাল ছিলেন মামুন রেজা।সব মতের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। মামুন তরুণ সাংবাদিকদের শিখিয়েছে, দলমতের উর্ধ্বে উঠে কিভাবে সংবাদ পরিবেশন করতে হয়। মামুন রেজার মৃত্যু এমন এক শুন্যতা তৈরি করেছে, যা কখনও পূরণ হবে না।বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়।বক্তারা বলেন, মামুন শুধু সাংবাদিকতাই করেননি মানবিক ও সামজিক কর্মকান্ডে প্রতিনিয়ত কাজ করেছেন। তার নেতৃত্বের গুণাবলী ছিল। ছিল আলাদা প্রতিভা, কাজের বিষয়ে একনিষ্ঠতা। তিনি সকলের সঙ্গে ভালো আচরণ করতেন। পেশাদার সাংবাদিকতার সবগুণ সাংবাদিক মামুন রেজার ছিল।