কন্ঠ প্রতিবেদন।। খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহর খুলনায় এসে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে খুলনা পৌঁছায় বহরটি। এর আগে সাত দফা দাবিতে বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এ পথসভা শুরু হয়। পথ সভা সফল করতে খুলনার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শিববাড়ি বাবরি চত্বরে জড় হতে থাকেন। পরবর্তীতে নেতা-কর্মীদের ঢল নামে।সভায় বক্তারা সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।১১ দলীয় নেতারা বলেন, বাগেরহাটকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে নেতারা বলেন, মোংলা বন্দর ও সুন্দরবন কেন্দ্রিক এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, খুলনার সঙ্গে বাগেরহাটের নিবিড় যোগাযোগ, স্থানীয় কৃষি মৎস্যজীবীদের ন্যায্য অধিকার এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হবে।