আকতার হোসেন বাবলু।। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে খালিশপুরের শীর্ষ সন্ত্রাসী ও বহুল আলোচিত সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তার সহযোগীকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কেএমপি।খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানাধীন ৫২ নং ছোট বয়রা ‘আমেনা মঞ্জিল’ এর সামনে থেকে মোঃ বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪), পিতা-আনিচুর রহমান এবং সাকিব শেখ (২২), পিতা-মৃত স্বপন শেখকে (৭৫+২০)=৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে।গ্রেফতারকৃত মোঃ বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪) এর বিরুদ্ধে হত্যা, চুরি ও মাদক সহ মোট ০৩ টি এবং সাকিব শেখ (২২) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।