নিজস্ব প্রতিবেদক।। খুলনার খালিশপুরে অসহায় ও অসচ্ছল কর্মক্ষম ইমারত নির্মাণ শ্রমিকদের সহায়তায় তৃতীয় দফায় চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) খালিশপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন-৯০৫-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।খালিশপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিনের সভাপতিত্বে এবং মল্লিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী ইকরাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, শ্রমিক নেতা গোলাম ভাই, শ্রমিক নেতা ইলিয়াছুর রহমান, সাংবাদিক এজি রানা, মনির হোসেন, মো. খোকা, ইমাদুলসহ আরও অনেকে।প্রধান অতিথির বক্তব্যে কাজী ইকরাম মিন্টু বলেন, আগামী দিনে খালিশপুর থানার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্যের সুযোগ-সুবিধা, অসুবিধা ও সংকটের সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মী হিসেবে তাঁদের পাশে থাকবেন।শ্রমিকদের কল্যাণে এবং ইমারত নির্মাণ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।এ সময় তিনি ইউনিয়নের প্রতিটি সদস্যকে পর্যায়ক্রমে এ চাল উপহার কর্মসূচির আওতায় আনার ঘোষণা দেন।আয়োজকেরা জানান, অসহায় ও অসচ্ছল ইমারত নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ চাল বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।