মোঃ শাহাদাত হোসাইন, প্রতিনিধি।। কয়রা-পাইকগাছার মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলার চেয়ারম্যান জননেতা এস. এম. মনিরুল হাসান বাপ্পীর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ছানি রোগী বাছাই করা হয়। পাশাপাশি নির্বাচিত দরিদ্র ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
আয়োজকরা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের অঙ্গীকার। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।