নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া।।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী নেসারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন ফরাজির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রাখা, অশালীন আচরণ এবং নানাভাবে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, ও অভিভাবকবৃন্দ। কর্মসূচিতে অভিভাবক ও এলাকার শতাধিক সচেতন স্থানীয় বাসিন্দারাও সংহতি জানিয়ে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন ফরাজি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। কোনো যৌক্তিক কারণ ছাড়াই তিনি শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে রেখেছেন, যার ফলে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন শিক্ষক পরিবারগুলো। এছাড়া শিক্ষক ও কর্মচারীদের সাথে বিভিন্ন সময় অশালীন আচরণ ও নানা অজুহাতে সাংবাদিকদের দিয়ে হয়রানির অভিযোগ তোলেন তারা। গত ঈদে ঈদবোনাস ও দুইমাসের বেতন আটকেদেয় পরে সংসদ সদস্যর হস্তক্ষেপে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়। সম্প্রতি আবারও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পুনরায় বন্ধ করেদেয়। এভাবে বাবার শিক্ষকদের হয়রানির ফলে শিক্ষকদের মনমানসিকতা ভালো না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে সভাপতির অপসারণ এবং বকেয়া বেতন-ভাতা ছাড়ের জোর দাবি জানান।কর্মসূচি শেষে সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজির অনিয়ম ও হয়রানির প্রতিকার চেয়ে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার (ডিইও), স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় ও জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধিসমূহের নিকট একটি লিখিত স্মারকলিপি পেশ করা হয়।এ বিষয়ে অভিযুক্ত সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন ফরাজির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাপ্ত স্মারকলিপির আলোকেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।