এস এম মমিনুর রহমান।।আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফুলতলায় নাগরিক আন্দোলনের আয়োজনে গতকাল শুক্রবার পহেলা মে বিকাল ৫ টায় নাগরিক আন্দোলন খুলনার ফুলতলা শাখা অফিস বারিক ভবনের সরদার শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানটি এ টি এম মন্জুর মোর্শেদ এর সভাপতিত্বে ও গাজী টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ শেখ বাহারুল আলম শ্রমিকদের অধিকার,নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ একেএম গোলাম আযম কমরেড নওশের গাজী, সাংবাদিক এস এম মমিনুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ আব্দুস সবুর খুলনা, জি এম আব্দুর রব খুলনা, ফজলে খোদা বাচ্চু, ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ দিদারুল ইসলাম, এহসানুল হক লড্ডন, সহিদুল ইসলাম, অনুপম মিত্র, আজিজুর রহমান, মোঃ পিপলু সরদার, গৌতম কুমার কুন্ডু, গাজী মিজানুর, ডাঃ জয়দেব সরকার, এস এম আনোয়ারুল ইসলাম, গাজী আফজাল হোসেন, বেলাল হোসেন, অলিপ কুমার বিশ্বাস, মোঃ আসিফুর রহমান লিটন, আঃ আজিজ, মোঃ জামাল, মোঃ জাহাঙ্গীর আলম, অরুপ কুমার নাগ, প্রমুখ।